× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১১:২৮ এএম

আপডেট : ০৮ মে ২০২৬ ১১:৪১ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে শুক্রবার সকাল ৯টায় ঢাকায় নামেন পিসিবি চেয়ারম্যান মহসিন রেজা নাকভি। ছবি: ভিডিও থেকে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে শুক্রবার সকাল ৯টায় ঢাকায় নামেন পিসিবি চেয়ারম্যান মহসিন রেজা নাকভি। ছবি: ভিডিও থেকে

হঠাৎ সফরে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন রেজা নাকভি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে শুক্রবার সকাল ৯টায় ঢাকায় নামেন তিনি। বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী মহসিন নাকভি তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। ফলে সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে সফরটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সফরকালে দুই দেশের মধ্যে মাদক পাচার, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ারও কথা রয়েছে।

সফর শেষে তিনি শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করবেন। এ সফর উপলক্ষে পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট ভারবাল পাঠিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

সফরে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও থাকছেন। তাদের জন্য দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুই দেশ সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক একটি সমঝোতা স্মারকে সই করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে দুই দেশের প্রতিনিধি দল মধ্যাহ্নভোজে অংশ নেবে।

সফরসূচিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও রয়েছে। সেখানে দুই দেশের ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত বছরের জুলাইয়ে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির বৈঠক হয়েছিল। ওই বৈঠকে পুলিশ প্রশিক্ষণ, অন-অ্যারাইভাল ভিসা, সাইবার অপরাধ দমন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি পাকিস্তান সফর করেন। সেখানে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফর সহজতর করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা