× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১০:৩৪ এএম

আপডেট : ০৮ মে ২০২৬ ১৪:১৩ পিএম

শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ছবি: ইএসপিএনক্রিকইনফো

শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ছবি: ইএসপিএনক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে।

সিরিজের প্রথম টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার তিন জন নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার দুইজন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

যদিও শুক্রবার মিরপুরে দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল। মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দু’জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে।

অভিষেক হচ্ছে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার সুবাদে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। আগেরদিন চোটের কারণে ছিটকে গেছেন বাবর আজম, সেটিও বাড়তি সুযোগ করে দিয়েছে তরুণ ব্যাটারদের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, হাসান আলি, ইমাম-উল-হাক, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, নোমান আলি, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা