থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে
সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার (৭ মে) বিমানযোগে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি দুই গোলরক্ষক মিলি আক্তার ও রূপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তাসহ মোট ৯ জন ফুটবলার। এজন্য বাফুফে থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। ভিসা হলে আজই বাকিরা রওনা হবেন।
বাংলাদেশ দলের হেড কোচ ইংল্যান্ডের পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।
আরকে/প্রবা