× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমাঞ্চকর জয়ে পরের রাউন্ডে রামকৃষ্ণ ও আলিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২২:৩৯ পিএম

রিকার্ভ পুরুষ এককে দারুণ লড়াই করে শেষ ষোলোতে উঠেছেন রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ। ছবি : বাংলাদেশ আরচারি ফেডারেশন

রিকার্ভ পুরুষ এককে দারুণ লড়াই করে শেষ ষোলোতে উঠেছেন রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ। ছবি : বাংলাদেশ আরচারি ফেডারেশন

চীনের সাংহাইয়ে চলমান আরচারি বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল সাফল্য ও হতাশার মিশেল।

রিকার্ভ পুরুষ এককে দারুণ লড়াই করে শেষ ষোলোতে উঠেছেন রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ। শুট-অফে চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বীকে হারান রামকৃষ্ণ, আর আলিফ ৬-০ সেটে উড়িয়ে দেন বেলজিয়ামের প্রতিপক্ষকে। তবে একইভাবে শুট-অফে লড়েও ভাগ্য সহায় হয়নি মো: মিশাদ প্রধানর।

দলগত ইভেন্টে ভারতকে ৬-২ সেটে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। কিন্তু কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে ২-৬ ব্যবধানে হেরে শেষ হয়ে যায় তাদের যাত্রা।

নারী ও মিশ্র দলগত ইভেন্টে অবশ্য খুব একটা সুখবর পায়নি বাংলাদেশ। একক ও দলগত দুই বিভাগেই বিদায় নিতে হয়েছে মেয়েদের। মিশ্র দলগত ইভেন্টেও হার মানতে হয়েছে ডেনমার্ক ও ইসরায়েলের কাছে।

এদিকে শুক্রবার রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলোতে কোরিয়ার উও সিওক লির বিপক্ষে খেলবেন রামকৃষ্ণ সাহা।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা