রিকার্ভ পুরুষ এককে দারুণ লড়াই করে শেষ ষোলোতে উঠেছেন রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ। ছবি : বাংলাদেশ আরচারি ফেডারেশন
চীনের সাংহাইয়ে চলমান আরচারি বিশ্বকাপ ২০২৬-এর তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল সাফল্য ও হতাশার মিশেল।
রিকার্ভ
পুরুষ এককে দারুণ লড়াই করে শেষ ষোলোতে উঠেছেন রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ। শুট-অফে
চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বীকে হারান রামকৃষ্ণ, আর আলিফ ৬-০ সেটে উড়িয়ে দেন বেলজিয়ামের
প্রতিপক্ষকে। তবে একইভাবে শুট-অফে লড়েও ভাগ্য সহায় হয়নি মো: মিশাদ প্রধানর।
দলগত
ইভেন্টে ভারতকে ৬-২ সেটে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। কিন্তু কোয়ার্টার ফাইনালে শক্তিশালী
কোরিয়ার কাছে ২-৬ ব্যবধানে হেরে শেষ হয়ে যায় তাদের যাত্রা।
নারী
ও মিশ্র দলগত ইভেন্টে অবশ্য খুব একটা সুখবর পায়নি বাংলাদেশ। একক ও দলগত দুই বিভাগেই
বিদায় নিতে হয়েছে মেয়েদের। মিশ্র দলগত ইভেন্টেও হার মানতে হয়েছে ডেনমার্ক ও ইসরায়েলের
কাছে।
এদিকে
শুক্রবার রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলোতে কোরিয়ার উও সিওক লির বিপক্ষে খেলবেন রামকৃষ্ণ
সাহা।
আরকে/প্রবা