বাংলাদেশ নারী কাবাডি দল ও বাংলাদেশ নারী হকি দল। ছবি : সংগৃহীত
চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমসে ১৪ বছর পর পদক জিতেছে বাংলাদেশ কাবাডির মেয়েরা। অন্যদিকে প্রথমবার এশিয়ান গেমস বাছাইপর্বে অংশ নিয়েই বাজিমাত করেছেন হকির মেয়েরা। বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়েই এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছেন অর্পিতা পালরা। লাল-সবুজের মেয়েদের এই দুই সাফল্যে আনন্দিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। তাই আগামী ২৩ মে রাজধানীর ফ্যালকন হলে ক্রীড়াঙ্গনের দুই গুরুত্বপূর্ণ সাফল্য উদযাপনের বিশেষ আয়োজন করা হয়েছে।
ক্রীড়া
প্রতিমন্ত্রী এ অনুষ্ঠানে এশিয়ান বিচ গেমসে অংশ নেওয়া জাতীয় কাবাডি দলের আট সদস্য এবং
এশিয়ান গেমসের বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী হকি দলের ২১
সদস্যকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার দেবেন। অনুষ্ঠানে কাবাডি দলের আটজন সদস্যকে
ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে বোনাস দেওয়া হবে। একইভাবে এশিয়ান গেমসের মূলপর্বে কোয়ালিফাই
করে দেশের জন্য নতুন ইতিহাস গড়া নারী হকি দলের প্রত্যেক খেলোয়াড়ও পাবেন এক লাখ টাকা
করে সম্মাননা বোনাস।
আরকে/প্রবা