× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম বিভাগ দাবা লিগে সিটি ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২২:০৬ পিএম

শিরোপা নিয়ে চ্যাম্পিয়ন সিটি ক্লাবের ফটোসেশন। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

শিরোপা নিয়ে চ্যাম্পিয়ন সিটি ক্লাবের ফটোসেশন। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগে সিটি ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। আজ বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় সিটি ক্লাব ৪-০ গেম পয়েন্টে চেকমেট আলফাকে হারায়। সিটি ক্লাবের হয়ে খেলেন ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন, ভারতীয় ক্যান্ডিডেট মাস্টার শ্রায়ন মজুমদার, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার রাহুল সাংমা, ইফতেখার আলম ও ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। সিটি ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।

১৩ পয়েন্ট নিয়ে ৬৪ স্কোয়ার চেস ক্লাব রানার্সআপ হয়েছে। ৬৪ স্কোয়ার চেস ক্লাবের খেলোয়াড়রা হলেন- আব্দুল মোমিন, ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সৌরভ চৌবে (ভারত), ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার (অধিনায়ক), ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণ ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ।

চ্যাম্পিয়ন সিটি ক্লাব ও রানার্স-আপ ৬৪ স্কোয়ার চেস ক্লাব ২০২৬ সনের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ক্লাসিক চেস একাডেমি ১১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে। দলের খেলোয়াড়রা হলেন- আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক), মোহাম্মদ মুতাকাব্বির, নয়ন কুমার মোহন্ত, সাফায়েত কিবরিয়া আজান ও ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা।

৯ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি চতুর্থ, ৮ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল চেস ক্লাব পঞ্চম এবং শফিউদ্দিন শাহ স্মৃতি সংসদ ষষ্ঠ, স্পোর্টস বাংলা-বি ৫ পয়েন্ট নিয়ে সপ্তম, চেসমেট ২ পয়েন্ট নিয়ে অষ্টম এবং কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে চেস মেট আলফা নবম হয়।

বোর্ড পুরস্কার পান যথাক্রমে- ১ম বোর্ড-ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন (সিটি ক্লাব), ২য় বোর্ড-ক্যান্ডিডেট মাস্টার শ্রায়ন মজুমদার (সিটি ক্লাব), ৩য় বোর্ড-ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস (সিটি ক্লাব), ৪র্থ বোর্ড-আন্তর্জাতিক মাস্টার রাহুল সাংমা (সিটি ক্লাব), অতিরিক্ত-১-ক্যান্ডিডেট মাস্টার এসএম স্মরণ (৬৪ স্কোয়ার চেস ক্লাব) এবং অতিরিক্ত-২-ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ (৬৪ স্কোয়ার চেস ক্লাব)।  

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া, সদস্য আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ।  

আরকে/প্রবা  

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা