অনূর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬ ২০:৪৩ পিএম
ফাইনালে উঠে দুই একাপডেমি দলের বাঁধভাঙা উচ্ছাস। ছবি : বিএফএসএফ ফেসবুক পেজ
বসুন্ধরা
কিংসের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল
সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে ‘বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি
কাপ’ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে চলছে।
বুধবার প্রথম সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ
কামাল ফুটবল একাডেমি ৩-০ গোলে লালমনিহাটের মর্নিং স্টার ফুটবল একাডেমিকে হারায়। জয়ী
দলের রিমন আহমেদ ২টি ও পিয়াল হাসান ১টি গেহাল করেন। ম্যাচসেরা হন পিয়াল। দ্বিতীয়
সেমিতে পঞ্চগড়ের টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি ৬-০ গোলে বিধ্বস্ত করে খুলনার
এস বি আলী ফুটবল একাডেমিকে। জয়ী দলের দেব রয় জোড়া গোল করেন। ১টি করে গোল করেন শাওন
হোসেন সিয়াম, মুস্তাকিম, আরমান আলী ও মিলন ইসলাম। ম্যাচসেরা হন সিয়াম।
আরকে/প্রবা