× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-স্পোর্টস বিশ্বকাপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ২০:৩৪ পিএম

ছবি : সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা। ছবি : সংগৃহীত

ছবি : সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা। ছবি : সংগৃহীত

নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ‘ই-স্পোর্টস নেশনস কাপ’। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মুনিরুল ইসলাম জানালেন, ‘ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করবে। যেখানে মোট প্রাইজমানি ২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মাঝে এটি সবচেয়ে বড় আয়োজন। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।’

বাংলাদেশসহ ১৫০টি দেশ অংশ নেবে এই আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ গেমার। বাংলাদেশকে দলকে নিয়ে আশাবাদী দলের ম্যানেজার আগা রাফসান, ‘বাছাইপর্বে বাংলাদেশকে প্রথমে এশিয়ার দেশ গুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩-এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করে। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দল গঠন করা হয়েছে। দলের তিন কোচ ফারহান ইসলাম, আবিদ হোসেন এবং নাজমুস সাকিব টিমের দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও দিচ্ছেন সমানতালে।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা