ছবি : সংবাদ সম্মেলনে কথা বলছেন আয়োজকরা। ছবি : সংগৃহীত
নভেম্বরে
সৌদি আরবে অনুষ্ঠিত হবে ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ‘ই-স্পোর্টস নেশনস কাপ’। এই টুর্নামেন্টে
প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক
স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মুনিরুল ইসলাম জানালেন,
‘ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করবে। যেখানে মোট প্রাইজমানি
২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মাঝে এটি সবচেয়ে
বড় আয়োজন। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
বাংলাদেশসহ
১৫০টি দেশ অংশ নেবে এই আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ গেমার। বাংলাদেশকে
দলকে নিয়ে আশাবাদী দলের ম্যানেজার আগা রাফসান, ‘বাছাইপর্বে বাংলাদেশকে প্রথমে এশিয়ার
দেশ গুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩-এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ।
সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার
রেজিস্ট্রেশন করে। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত
দল গঠন করা হয়েছে। দলের তিন কোচ ফারহান ইসলাম, আবিদ হোসেন এবং নাজমুস সাকিব টিমের দক্ষতার
পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও দিচ্ছেন সমানতালে।
আরকে/প্রবা