× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কুঁড়ি স্পোর্টস

ইশানের সেঞ্চুরি-ঝড়, বোলার ইমরানের জাদু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৬ ২০:১৯ পিএম

ছবিতে বায়ে ইমরান খান, ডানে ইভান রায়হান ইশান। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ছবিতে বায়ে ইমরান খান, ডানে ইভান রায়হান ইশান। ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

দেশজুড়ে শুরু হওয়া 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে আজ বুধবার (৬ মে) মাঠ মাতিয়েছে দুই কিশোর বিস্ময়। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অবিশ্বাস্য লড়াইয়ে নজর কেড়েছে ইভান রায়হান ইশান ও ইমরান খান।

চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যেন টর্নেডো বইয়ে দেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্র মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে খেলেছেন ১১০ রানের এক দানবীয় ইনিংস। তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার!

ইশানের ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে রান পাহাড়ের চাপে পিষ্ট হয়ে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়, ফলে কোতোয়ালি পায় বিশাল জয়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এমন ব্যাটিং শৈলী এখন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আলোচনার তুঙ্গে।

এদিকে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের খেলায় বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান এক অভাবনীয় স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করেই গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় তুলে নেয় ত্রিশাল উপজেলা।

সারাদেশে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি এবং ইমরানের ৫ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা