× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির থাকার ঘরটি এখন জাদুঘর

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১১:২৭ এএম

মেসির থাকার ঘরটিকে এভাবেই সাজিয়ে জাদুঘর বানানো হয়েছে।

মেসির থাকার ঘরটিকে এভাবেই সাজিয়ে জাদুঘর বানানো হয়েছে।

কাতার বিশ্বকাপ খেলতে গিয়ে কোনও হোটেলে থাকেননি লিওনেল মেসি। আর্জেন্টিনা দল ছিল কাতার বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে। ওই ছাত্রবাসের যে ঘরে মেসি থাকতেন, সেটিকে নিয়ে নতুন পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ঘরকে ছোট একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সেখানে আসা অতিথিরা সেই ঘর দেখতে পাবেন। মেসির স্মৃতিকে ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিতমি আল হিতমি স্থানীয় একটি সংবাদপত্রে এ কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসি থাকতেন সেই ঘরে কোনও রকম পরিবর্তন করা হয়নি। সেখানে আর কেউ থাকতে পারবেন না। তবে সেই ঘর দেখতে কেউ আসতেই পারেন। মেসির ব্যবহার করা অনেক জিনিস সেই ঘরে রয়েছে। সেগুলো কাতারের জন্য খুব মূল্যবান। গর্বের। তাই সেগুলো সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই দেশেই যে মেসির মতো ফুটবলার বিশ্বকাপ জিতেছেন সেটাও আমাদের কাছে গর্বের।’

কাতারে বিশ্বকাপ খেলতে গিয়ে বাকি সব দল হোটেলে থাকলেও আর্জেন্টিনা সেটা করেনি। কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেখানেই একটি ঘরে মেসি থাকতেন। তার সঙ্গে থাকতেন মেসির প্রাক্তন সতীর্থ সের্জিয়ো আগুয়েরো। সেই ঘরকেই জাদুঘরে পরিণত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, বিশ্বকাপ জেতার পরে এখনই ক্লাবের হয়ে খেলতে নামবেন না মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে বাড়তি ছুটির আবেদন করেছেন তিনি। সেই ছুটি মঞ্জুর করেছে ক্লাবটি। 

পিএসজির ম্যানেজার ক্রিস্টোফ গালটিয়ে বলেছেন, ‘বিশ্বকাপের আনন্দ উদ্‌যাপন করার জন্য মেসিকে আর্জেন্টিনা যেতেই হত। সেই কারণে ১ জানুয়ারি পর্যন্ত মেসিকে ছুটি দেওয়া হয়েছে। সেই কারণে মেসি দলে যোগ দেবে ২ বা ৩ জানুয়ারি। তারপর তার ১৩-১৪ দিন সময় লাগবে ম্যাচের জন্য ফিট হতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা