× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৮:৩৪ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:১৭ পিএম

অথিতিদের সাথে চ্যাম্পিয়নস ও রার্নাস আপ দলের খেলোয়াড়েরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অথিতিদের সাথে চ্যাম্পিয়নস ও রার্নাস আপ দলের খেলোয়াড়েরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ান ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিণী শিরিন বানু।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, শাহিনুর ইসলাম ও হরিপ্রসাদ রায়, সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলিয়াস জামান, পয়েন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, সবুজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কোষাভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক কায়সার আহমেদ প্রমুখ। ফাইনাল খেলায় বালক পর্যায়ে বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে জাবরহাট ইউনিয়নের জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলদাতা আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় সুজন মুরমু এবং ম্যান অফ দা ম্যাচ হন, জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল আহাদ। বালিকা পর্যায়ে কোষারানীগঞ্জ ইউনিয়নের চোপরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে হাজিপুর ইউনিয়নের বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোলদাতা জনগাঁও-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় জয়শ্রী রানী এবং ম্যান অফ দা ম্যাচ বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় রাকাংশা রানী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা