বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি কাপের একটি ম্যাচের দৃশ্য। ছবি : বিএফএসএফ ফেসবুক পেজ
বসুন্ধরা
কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল
সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে ‘বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি
কাপ’ বুধবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে
শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ কামাল ফুটবল একাডেমি ৩-১ গোলে নারায়ণগঞ্জের
ডিএসএস ক্লাবকে এবং লালমনিরহাটের মর্নিং স্টার ফুটবল একাডেমি ৪-১ গোলে চট্টগ্রামের
বয়েজ ক্লাব ফুটবল একাডেমিকে হারায়।
এই
টুর্নামেন্ট দেশের বিভিন্ন প্রান্তের অনূর্ধ্ব-১৪ বয়সী প্রতিভাবান ফুটবলারদের মাঠে
নামার সুযোগ করে দিচ্ছে। এ টুর্নামেন্টের মূল লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে
আসা তরুণ ফুটবল প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের বিকশিত করা।
আরকে/প্রবা