× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২২:৩৫ পিএম

বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি কাপের একটি ম্যাচের দৃশ্য। ছবি : বিএফএসএফ ফেসবুক পেজ

বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি কাপের একটি ম্যাচের দৃশ্য। ছবি : বিএফএসএফ ফেসবুক পেজ

বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে ‘বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ-১৪ একাডেমি কাপ’ বুধবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজ কামাল ফুটবল একাডেমি ৩-১ গোলে নারায়ণগঞ্জের ডিএসএস ক্লাবকে এবং লালমনিরহাটের মর্নিং স্টার ফুটবল একাডেমি ৪-১ গোলে চট্টগ্রামের বয়েজ ক্লাব ফুটবল একাডেমিকে হারায়।

এই টুর্নামেন্ট দেশের বিভিন্ন প্রান্তের অনূর্ধ্ব-১৪ বয়সী প্রতিভাবান ফুটবলারদের মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। এ টুর্নামেন্টের মূল লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা তরুণ ফুটবল প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের বিকশিত করা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা