× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২২:২৬ পিএম

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট-এর অফিসিয়াল লোগো। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন

মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট-এর অফিসিয়াল লোগো। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন

নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং হ্যান্ডবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘‘মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’’। শিরোপা জয়ের লক্ষ্যে ঢাকা মহানগরীর বালক ও বালিকা বিভাগে মোট ১৭টি স্কুল হ্যান্ডবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

আগামীকাল সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

বালক বিভাগে ৯টি স্কুল দল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, সেন্ট গ্রেগরি হাই স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অপরদিকে ‘খ’ গ্রুপে অংশ নিচ্ছে : মতিঝিল আইডিয়াল স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল এবং নৌবাহিনী স্কুল-ঢাকা।

বালিকা বিভাগে ৮ টি স্কুল দল ২টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে : সানিডেইল, নৌবাহিনী স্কুল-ঢাকা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। অপরদিকে ‘খ’ গ্রুপে অংশ নিচ্ছে : ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল মডেল স্কুল এবং নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।

বালক ও বালিকা উভয় বিভাগের ‘ক’ এবং ‘খ’ গ্রুপের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালের বিজয়ী দলগুলো ফাইনালে খেলবে। অপরদিকে বিজিতি দলগুলো একইদিন মাঠে নামবে স্থান নির্ধারণী খেলায়।

আরকে/প্রবা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা