নারী হ্যান্ডবল লিগের একটি ম্যাচের দৃশ্য। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কিউট নারী হ্যান্ডবল লিগ-এ মঙ্গলবারের খেলায় জয়পুরহাট জেলা হ্যান্ডবল একাডেমি ৭-০ গোলে জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারায়।
পাথুরিয়া উচ্চ বিদ্যালয় ও চকগোপাল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা ০-০ গোলে এবং জয়পুরহাট জেলা ফুটবল একাডেমি ও সদর থানা উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি ৩-৩ গোলে ড্র হয়।
আরকে/প্রবা