× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফের কোচের শর্টলিস্টে ২২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ২২:৪৩ পিএম

৩০০ থেকে ২৬, এরপর ২২। কোচ বাছাইয়ের কাজটা ধীরে ধীরে গুছিয়ে আনছে বাফুফে। ছবি : বাফুফে

৩০০ থেকে ২৬, এরপর ২২। কোচ বাছাইয়ের কাজটা ধীরে ধীরে গুছিয়ে আনছে বাফুফে। ছবি : বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ জাভিয়ের ক্যাবরেরার বিকল্প খুঁজতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে একটি বড় পরিসরের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে সংস্থাটি।

বাফুফে সূত্রে জানা গেছে, কোচ পদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে সেই তালিকা কমিয়ে ২২ জনে আনা হয়েছে। এই ২২ জনকেই এখন চূড়ান্ত বিবেচনায় রাখা হচ্ছে। পরবর্তী ধাপে বাফুফে শর্টলিস্টে থাকা কোচদের কাছে ই-মেইল পাঠিয়েছে। সেখানে তাদের বেতন চাহিদা, চুক্তির শর্ত এবং কবে থেকে দায়িত্ব নিতে পারবেন- এসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে। জানা গেছে, আর্থিক সক্ষমতা ও কোচদের প্রাপ্যতা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকায় নতুন কোচ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাফুফে। তাই অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কোচ বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত কোচ নির্বাচন করা হবে। নতুন কোচের অধীনে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা