× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার বিএফএলে সিটি ক্লাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২২:৫১ পিএম

১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে বিসিএলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিটি ক্লাব। ছবি : সংগৃহীত

১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে বিসিএলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিটি ক্লাব। ছবি : সংগৃহীত

গত মৌসুমে শেষ করতে হয়েছে তিনে থেকে। এবার আর আক্ষেপ নয়, আনন্দের যাত্রাই করল সিটি ক্লাব। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকে প্রমোশন পেয়ে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) নাম লিখিয়েছে তারা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এবারই প্রথম খেলতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে।

১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে বিসিএলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিটি ক্লাব। যদিও সোমবার গাজীপুরে তারা ১-০ গোলে হেরেছে বিআরটিসির কাছে। তবে তাদের টপকে ওপরে ওঠার সম্ভাবনা নেই আর কারও।

ক্রিকেটে বেশ কয়েকবার শীর্ষ পর্যায়ে খেললেও পেশাদার ফুটবলে এবারই প্রথম খেলবে সিটি ক্লাবের। ২০০০ সালে তৃতীয় বিভাগ লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে গত মৌসুম থেকে।

এদিকে দুই ম্যাচ হাতে থাকতে বিসিএলে এবার চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম এফসি। ফুটবল লিগের টিকিট অবশ্য আগেই নিশ্চিত করেছে তারা। তবে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শিরোপা পাকা করল তারা। সোমবার বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা