কিউট নারী হ্যান্ডবল লিগের উদ্বোধনের একটি দৃশ্য। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
বাংলাদেশ
হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট)
পৃষ্ঠপোষকতায় এবং জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার
আয়োজনে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে ‘কিউট নারী হ্যান্ডবল লিগ’-এর পর্দা উঠেছে সোমবার।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী দিনে জয়
পেয়েছে কেটি স্পোর্টিং ক্লাব, জয়পুরহাট কাবাডি একাডেমি, উল্টর জয়পুর যুব সংঘ ও খনজনপুর
স্পোর্টস একাডেমি।
কিউট নারী হ্যান্ডবল লিগের একটি ম্যাচের দৃশ্য। ছবি : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, পিপিএম এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী সাঈদ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম।
আরকে/প্রবা