× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রায়ালের মঞ্চে ভবিষ্যৎ তারকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২২:৩৬ পিএম

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট (টিডিএস)-এর অধীনে শুরু হয়েছে আট দিনব্যাপী বিএফএফ ন্যাশনাল ট্রায়াল। ছবি : বাফুফে

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট (টিডিএস)-এর অধীনে শুরু হয়েছে আট দিনব্যাপী বিএফএফ ন্যাশনাল ট্রায়াল। ছবি : বাফুফে

সারা বাংলাদেশে অনুষ্ঠিত ইউসিবি বাফুফে অনূর্ধ-১৫ জাতীয় ফুটবল লিগ ২০২৫ থেকে বাছাইকৃত প্রতিভাবান ১২৮ ফুটবলারকে নিয়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা ট্যালেন্ট ডেভলপমেন্ট (টিডিএস)-এর অধীনে শুরু হয়েছে আট দিনব্যাপী বিএফএফ ন্যাশনাল ট্রায়াল।

১২৮ ফুটবলারকে নিয়ে চলছে ট্রায়াল।  ছবি : বাফুফে

সোমবার সকালে, ট্রায়ালের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় সকাল ৯টায়। ট্রায়াল কার্যক্রম চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। প্রথম দিনে একটি গ্রুপে মোট ৫০ প্রতিভাবান ফুটবলার অংশ নেয়। প্রতিটি গ্রুপকে নিজেদের সামর্থ্য প্রদর্শনের জন্য দু’দিন করে ট্রায়ালের সুযোগ দেওয়া হবে।

ট্রায়াল চলাকালে খেলোয়াড়দের দুই দলে ভাগ করে প্রতিদিন ৯০ মিনিটের ম্যাচ আয়োজন করা হচ্ছে, যেখানে ক্ষুদে ফুটবলাররা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এই ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের লাল-সবুজের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়া হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে থাকা দশ কোচ ও এক ফিজিও এই কার্যক্রম পরিচালনা করছেন। ৪ মে পর্যন্ত চলবে এই বাছাই কার্যক্রম।

দশ কোচ ও এক ফিজিও নিয়ে চলছে ট্রায়াল।  ছবি : বাফুফে

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা