× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে দৃঢ়প্রতয়ী আনিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ২২:৫৫ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ২২:৫৬ পিএম

আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি : বাফুফে

আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি : বাফুফে

সামনে নতুন মিশন, লক্ষ্য একটাই- হ্যাটট্রিক শিরোপা। আর সেই স্বপ্ন নিয়েই দেশে ফিরেই আত্মবিশ্বাস ঝরালেন আনিকা রানিয়া সিদ্দিকী।

সুইডেনপ্রবাসী এই তরুণী মিডফিল্ডার ঢাকায় পা রেখেই জানিয়ে দিলেন, সাফের মঞ্চে আবারও সেরার মুকুট জিততে প্রস্তুত বাংলাদেশ নারী দল। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ইতোমধ্যে কোচ পিটার বাটলারের অধীনে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প, আর সেখানে যোগ দিতেই রবিবার দেশে ফেরেন তিনি।

দেশে ফিরেই আনিকার কণ্ঠে শোনা গেল দৃঢ় প্রত্যয়-দল অতীতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য। সতীর্থদের সঙ্গে আবার একত্রিত হয়ে খেলতে পারার আনন্দের পাশাপাশি দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সমর্থকদের প্রতিও ছিল তার বিশেষ আহ্বান, ‘আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সাফে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারি।’

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক ইতিহাসও আত্মবিশ্বাস জোগায়। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ২০২২ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেয় দল, ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে। এরপর ২০২৪ সালে আবারও নেপালকে হারিয়ে (২-১) ধরে রাখে শিরোপা।

এবারের আসর বসছে ভারতের গোয়ায়, শুরু ২৫ মে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান, এরপর ৩১ মে মুখোমুখি হবে ভারতের।

উল্লেখ্য, সর্বশেষ এএফসি নোরী এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচের শেষদিকে জাতীয় দলে অভিষেক হয়েছিল আনিকার। সবমিলিয়ে, অভিজ্ঞতা ও নতুন শক্তির মিশেলে এবারও বড় কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ফুটবল দল- আর সেই স্বপ্নের কেন্দ্রে আছেন আনিকার মতো প্রতিভারা।

Top of Form

Bottom of Form

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা