× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্তিনেজের পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম

এমিলিয়ানো মার্তিনেজ

এমিলিয়ানো মার্তিনেজ

মাঠের লড়াইয়ে ফুটবল জাদুতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছেন লিওনেল মেসি। তাও আবার ৩৬ বছর পর। তবে আলবিসেলেস্তেদের বিশ্ব জয়ের মিশনে নেপথ্যের আরেক নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। গোলপোস্টের এ অতন্দ্র প্রহরীর বীরত্বেই মূলত বিশ্বকাপের ফাইনালে জিতেছে আর্জেন্টিনা। 

গোল পোস্টের নিচে পুরো আসর জুড়েই দাপুটে পারফরম্যান্স দেখান মার্তিনেজ। মাঠের খেলা আর টাইব্রেকার শুটআউটে অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন। ফাইনালেও সমান তালে ঝলক দেখিয়ে গেছেন তারকা এ গোলরক্ষক।

ফাইনালের অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে র‍্যান্ডাল কোলো মুয়ানি একা পেয়ে গিয়েছিলেন মার্তিনেজকে। গোল প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু মুয়ানির শট বা পা দিয়ে ফিরিয়ে দেন মার্তিনেজ। এটা সেভ করতে না পারলে টাইব্রেকার শুটআউটের সুযোগটাও পেত না আর্জেন্টিনা। শিরোপা খোয়াতে হতো ফ্রান্সের কাছে। 

বিশ্বকাপ জয়ের আনন্দে নিজের বাম পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার তিন বিশ্বকাপ জয়ের প্রমাণস্বরূপ তিন তারাও আছে এই ট্যাটুতে। যাতে লেখা রয়েছে, 'আবেগ তোমাকে গৌরবের কাছে নিয়ে যাক।’

এই বাম পা দিয়েই তো প্রিয় জন্মভূমিকে বিশ্বকাপ ট্রফিটা এনে দিয়েছেন মার্তিনেজ।

মার্তিনেজের পায়ে ট্যাটু এঁকেছেন আর্জেন্টাইন ট্যাটু শিল্পী হুয়ান পাবলো স্কাঙ্কা। ট্যাটু আঁকার পর হুয়ান পাবলোর সঙ্গে তিনি ক্যামেরাবন্দি হয়েছেন। পরে ট্যাটুর সঙ্গে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মার্তিনেজ। তার মতো অ্যাঞ্জেল ডি মারিয়াও এঁকেছেন বিশ্বকাপ ট্রফির ট্যাটু। তবে ট্যাটুটি জায়গা করে নিয়েছে তার ডান পায়ের হাঁটু ওপর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা