× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬

ভারতের সঙ্গে এবারও একই গ্রুপে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২১:৫৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২২:০১ পিএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে

আগামী মাসের শেষভাগে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। ভারতের গোয়ায় হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র হয়ে গেল বুধবার। ঢাকার সাফ কার্যালয়ে অনুষ্ঠিত এই ড্রয়ে গত দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ভারতকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে মালদ্বীপ। যাদের বিপক্ষে ২৮ মে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ হ্যাটট্রিক শিরোপা অভিযান।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। র‍্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ দুই অবস্থানে থাকায় তাদের রাখা হয়েছিল আলাদা দুই গ্রুপে। র‌্যাংকিংয়ের হিসেবে তিনে থাকা বাংলাদেশের নাম উঠেছে ভারতের গ্রুপে। ‘এ’ গ্রুপে আছে গত দুই আসরের রানার্সআপ নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত আয়োজক বলে এ আসর থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান।

আগামী ২৫ মে শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশ শেষ গ্রুপ ম্যাচে ভারতের মুখোমুখি হবে ৩১ মে। এর আগেই অবশ্য মালদ্বীপের বিপক্ষে খেলবে। অর্থাৎ মুখোমুখি হওয়ার আগেই দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হওয়া সম্ভাবনা প্রবল।


বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : বাফুফে

গ্রুপ পর্বের খেলা শেষে দুই সেমিফাইনাল হবে ৩ জুন। আর ৬ জুন হবে শিরোপার ফয়সালা। বাংলাদেশ ২০২২ সালে প্রথম সাফের মসনদে বসে। ২০২৪ সালেও ধরে রাখা শ্রেষ্ঠত্ব। দুটি আসরই হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। আয়োজক হয়ে এবার নিশ্চয় ভারত চাইবে শ্রেষ্ঠত্ব ফিরে পেতে। তার আগে তাদের দিতে হবে বাংলাদেশ পরীক্ষা। আগের দুই আসরেই বাংলাদেশ ও ভারত ছিল এক গ্রুপে। দু’বারই ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ।

২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

ফিকশ্চার

২৫ মে : ভুটান-নেপাল, মালদ্বীপ-ভারত, ২৮ মে : শ্রীলঙ্কা-ভুটান, বাংলাদেশ-মালদ্বীপ, ৩১ মে : নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত, ৩ জুন : সেমিফাইনাল, ৬ জুন : ফাইনাল
আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা