× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কমিটির প্রথম সভা

ঐক্যে গড়া স্বপ্নে নতুন পথচলার অঙ্গীকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ২২:২১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ২০:০৫ পিএম

পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কমিটির প্রথম সভা শেষে ফটোসেশন। ছবি : পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের ফেসবুক পেজ

পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কমিটির প্রথম সভা শেষে ফটোসেশন। ছবি : পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের ফেসবুক পেজ

গত ১৪ এপ্রিল নরসিংদীর পলাশের ঘোড়াশালের কাঠালিয়া পাড়ার শীতলক্ষ্যা রিভার ভিউতে অনুষ্ঠিত হয় পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের (নরসিংদী) বার্ষিক সাধারণ সভা ও কার্যপরিচালনা পরিষদের নির্বাচন। পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের কার্যালয়ে (সকাল সন্ধ্যা মার্কেট, শায়েস্তা খাঁ বাজার, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী) নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ এপ্রিল। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফারুক হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সম্রাট।

নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাফিজুর রহমান ফুলন ক্লাবের সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করছেন। ছবি : পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের ফেসবুক পেজ

কার্যপরিচালনা পরিষদের উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাফিজুর রহমান ফুলন ক্লাবের সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটি ২০২৬ সালের বিগত ও অবশিষ্ট চার মাসের আয়-ব্যয়ের হিসেব দাখিল করে এবং তা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে।   

সভায় পাইওনিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করার লক্ষ্যে খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ ও দলগঠন উপলক্ষে ক্লাবের ক্রীড়া সম্পাদক কামাল হোসেনকে কোচ করে একটি ১১ সদস্যবিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়।


কার্যপরিচালনা কমিটির নতুন মুখ আতিক উল্লাহ কমিটির মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ছবি : পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের ফেসবুক পেজ

২১ সদস্যের কার্যপরিচালনা পরিষদের শূন্য ৫টি পদ পূরণের লক্ষ্যে সভায় কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। পরে নামগুলো নির্বাহী পরিষদের মাধ্যমে যাচাই-বাছাই করে পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

সভায় ক্লাবের নতুন বছরের কর্ম পরিকল্পনা তৈরি নিয়েও বিশদ আলোচনা হয়। যেমন : ক্লাবের জন্য জমি ক্রয় নিয়ে পদক্ষেপ গ্রহণ এং এ সংক্রান্ত একটি উপ-কমিট গঠন, প্রতিবছর ১৭ জুন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, প্রতি বছর বিশ্ব ক্রীড়া দিবস উদযাপন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তিনটি দিবসে ক্লাবের সম্পৃক্ততা ও সাংস্তৃতিক অনুষ্ঠান আয়োজন, পরিবারের সদস্যসহ পিকনিকের আয়োজন ইত্যাদি।

কার্যপরিচালনা কমিটির দপ্তর সম্পাদক এম.এ হাসমি এবং প্রচার সম্পাদক রুমেল খান যখন একসঙ্গে। ছবি : কার্যপরিচালনা কমিটির নতুন মুখ

এছাড়া ক্লাবের জন্মকথা, ইতিহাস, ক্লাবের সদস্যদের খেলা নিয়ে স্মৃতিচারণ ও তাদের সমস্ত তথ্য নিয়ে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশেরও প্রস্তাব করা হয় সভায়। সেই সঙ্গে ক্লাবের নিজস্ব ওয়েবসাইট তৈরিরও অপরিহার্যতা উঠে আসে।

কর্মব্যস্ততার কারণে সভায় আসতে পারেননি ক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম। তবে সিনিয়র সহ-সভাপতি-নূর মোহাম্মদ মুন্না সুদূর সৌদি আরব থেকে অনলাইনে সভার কার্যক্রমে যুক্ত হন।

সভায় আরও উপস্থিত ছিলেন কার্যপরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক (২) নূর মোহাম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক সংগ্রাম চন্দ, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক জাকির হোসেন-১, দপ্তর সম্পাদক এম.এ. হাসমি, তথ্য-গবেষণা-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুল ইসলাম লিটু, প্রচার সম্পাদক রুমেল খান, সমাজকল্যাণ সম্পাদক নাজমুল মোল্লা ও কার্যকরী পরিষদ সদস্য আতিক উল্লাহ।

এছাড়া আরও ছিলেন ক্লাবের সদস্য মোখলেছুর রহমান, আমিনুল ইসলাম উজ্জ্বল, মানিক মিয়া ও নুরুজ্জামান শফিক প্রমুখ।


সভাপতি ফারুক খান ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রচার সম্পাদক রুমেল খানকে। ছবি : পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের ফেসবুক পেজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা