× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ২০:৪২ পিএম

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার একটি ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রথম দিনের খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ২৫-৫, ২৫-১৩, ২৫-১৪ পয়েন্টে বাংলাদেশ জেলকে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি ২২-২৫, ১৬-২৫, ২৫-১৮, ২৫-২০, ১৫-১৩ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ও বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৭, ২৫-১৪, ২৮-২৬ পয়েন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারায়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি লে. জেনারেল সিনা ইবনে জামালী (অব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশননের সহ-সভাপতি মাছুদুল আলম। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, (চলতি দায়িত্বে), সোহেল রানা লিংকন (সম্পাদক, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটি, ভলিবল ফেডারেশন) প্রমুখ।

আরকে/প্রবা


 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা