মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায়
এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয়
ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল
প্রতিযোগিতা শুরু হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার একটি ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
প্রথম দিনের খেলায় বাংলাদেশ বিমান বাহিনী
২৫-৫, ২৫-১৩, ২৫-১৪ পয়েন্টে বাংলাদেশ জেলকে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি ২২-২৫, ১৬-২৫,
২৫-১৮, ২৫-২০, ১৫-১৩ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ও বাংলাদেশ
সেনাবাহিনী ২৫-১৭, ২৫-১৪, ২৮-২৬ পয়েন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারায়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি লে. জেনারেল সিনা ইবনে জামালী (অব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশননের সহ-সভাপতি মাছুদুল আলম। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, (চলতি দায়িত্বে), সোহেল রানা লিংকন (সম্পাদক, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটি, ভলিবল ফেডারেশন) প্রমুখ।
আরকে/প্রবা