× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-নিউজিল্যান্ড

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৫৬ পিএম

আউট হয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আউট হয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। কিউইদের কাছে ২৬ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও লিটন দাস মিলে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। সাইফ তুলে নেন দারুণ ফিফটি (৫৭), আর লিটন খেলেন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। লিটনের বিদায়ের পর আফিফ ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। আফিফ (২৭) আউট হওয়ার পর দ্রুত মিরাজ, রিশাদ ও শরীফুলরা ফিরে গেলে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। চাপের মধ্যেও আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি তুলে নেন নিজের ফিফটি, যা আসে একটি ছক্কায়। কিন্তু অপরপ্রান্তে তাকে সাহায্য করতে পারেননি কেউ। 

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। নাথান স্মিথের বলে মিডউইকেটে তাঁর ক্যাচ নিয়েছেন হেনরি নিকোলস। ৬০ বলে ৫৫ রান করে থেমেছেন হৃদয়, থেমে যায় বাংলাদেশের ইনিংসও।

২১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা হলো ২৬ রানের হারে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ব্লেইর টিকনার। ৯ ওভার ৩ বল করে নাথান স্মিথ নিয়েছেন ৩ উইকেট। উইল ও'রোর্ক, জেডেন লেনক্স এবং ডিন ফক্সক্রফট নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন ১ উইকেটের পাশাপাশি ৫৮ বলে ৫৯ রান করা ফক্সক্রফট 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা