× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতলক্ষ্যার তীরে রচিত পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন অধ্যায়

আবারও ফারুক-সম্রাট যুগলবন্দী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ০৩:৫৯ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ২০:০৬ পিএম

ফারুক হোসেন (বায়ে) সভাপতি এবং নূরে আলম সিদ্দিকী সম্রাট সাধারণ সম্পাদক হিসেবে  টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ছবি : সংগৃহীত

ফারুক হোসেন (বায়ে) সভাপতি এবং নূরে আলম সিদ্দিকী সম্রাট সাধারণ সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশের ঘোড়াশালের কাঠালিয়া পাড়ার শীতলক্ষ্যা রিভার ভিউর মনোরম ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের (নরসিংদী) বার্ষিক সাধারণ সভা ও বহুল আলোচিত নির্বাচন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচি ছিল এরকম : সকাল ১০টায় সাধারণ সভা ও সাংগঠনিক আলোচনা, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজন, দুপুর ৩টায় মনোনয়নপত্র বাছাই, বিকেল ৪টা-৫টা পর্যন্ত ভোটগ্রহণ, সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা। 

নির্বাচনের ফলাফল ঘোষণার পর পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নির্বাহী পরিষদ এবং কার্যপরিচালনা পরিষদের ফটোসেশন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার আওলাদ হোসেন লিটনের অধীনে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। ১৯৮৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট গোল্ডকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ লাল দলের গর্বিত সদস্য ও কিংবদন্তী গোলরক্ষক লিটন পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের প্রধান নির্বাহীও বটে। বাকি চার জন হলেন : হাফিজুর রহমান ফুলন, সেলিম ভূঁইয়া, মাছুদুল আলম ও আবদুর রাজ্জাক খান। এই চার জন নির্বাচন সহকারী নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। 

নির্বাচনে মোট ৫১ ভোটারের মধ্যে ৫০ জনই ভোট প্রদান করেন। সেক্ষেত্রে ভোট প্রদানের হার শতকরা ৯৯ শতাংশ। ৫০ ভোটারের মধ্যে অনলাইনে ৭ জন এবং টেলিফোনের মাধ্যমে ১ জন ভোট প্রদান করেন। 

শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত কাঠালিয়া পাড়ায় পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন নির্বাচন কমিশনের চার সদস্য।  ছবি : সংগৃহীত

কার্যপরিচালনা পরিষদের মোট ২১টি পদ। তবে ৫টি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি না হওয়াতে পরবর্তীতে নির্বাচিত কমিটি পরবর্তী সভায় বাকি শূন্যপদগুলোর (সহ-অর্থ সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তিনজন কার্যকরী পরিষদ সদস্য) ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নেবে। কার্যপরিচালনা পরিষদকে অন্যান্য পদগুলো সমন্বয় করার দায়িত্ব প্রদান করবে নির্বাহী পরিষদ। কার্যপরিচালনা পরিষদে নতুন কমিটিতে এসেছেন নতুন তিন মুখ। বাকিরা আগের কমিটিতেও ছিলেন। এদের মধ্যে তিনজন এবার অন্য পদে নির্বাচিত হয়েছেন। 

বাকি ১৬টি পদের মধ্যে ১৫টি পদেই একাধিক প্রার্থী না থাকায় সেই পদগুলোর সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ‍শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় সেই পদে ভোটাভুটি হয়। এরা হলেন নূরে আলম সিদ্দিকী সম্রাট এবং সেলিম ভূঁইয়া। সেলিম ভূঁইয়া যেহেতু এর আগে নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ছিলেন, তাই সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করার জন্য তাকে নির্বাচন শুরুর আগে নির্বাহী পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়। 

নূরে আলম সিদ্দিকী সম্রাট অনলাইন ভোট পান ৫ ভোট, সেলিম ভূঁইয়া পান ৩ ভোট। আর বাকি ৪২ ভোটের মধ্যে সম্রাট পান ৩১ ভোট, সেলিম পান ১১ ভোট। সবমিলিয়ে সম্রাট পান ৩৬ ভোট, সেলিম পান ১৪ ভোট। সামগ্রিকভাবে সম্রাট ৩৬-১৪ ভোটে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

এরপর নির্বাহী পরিষদের ক্ষমতাবলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া সেলিম ভূঁইয়াকে আবারও নির্বাহী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই ঘোষণায় উপস্থিত ভোটারদের উচ্ছ্বাসে ফেটে পড়ার দৃশ্য ছিল দেখার মতো। এটি যেন ছিল হার-জিতের বাইরে গিয়ে ঐক্যের এক নতুন বার্তা। সেলিমও তার প্রতিক্রিয়ায় জানান, সবার আগে সংগঠন। সংগঠনের প্রয়োজনে তিনি যেকোন অবস্থানে থেকে কাজ করতে প্রস্তুত। 

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যখন পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের নির্বাহী ও কার্যপরিচালনা পরিষদের সঙ্গে ক্লাবের সাধারণ সদস্য-ভোটাররা। ছবি : সংগৃহীত

কার্যপরিচালনা পরিষদের মেয়াদ ২০২৫ সালের ১৫ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের উদ্ভুত পরিস্থিতির কারণে নির্বাহী পরিষদের ক্ষমতাবলে কার্যপরিচালনা পরিষদের মেয়াদ আরও ৪ মাস বাড়ানো হয়। নির্বাচনের তারিখও নির্বাহী পরিষদ ধার্য করে পহেলা বৈশাখের দিন। 

বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানটি সুষ্ঠভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে তিনটি কমিটি গঠন করা হয় (খাদ্য ক্রয় উপ-কমিটি, খাদ্য নিয়ন্ত্রণ উপ-কমিটি ও খাদ্য বিতরণ উপ-কমিটি)। 

উল্লেখ্য, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ওয়াপদা গেটে “পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাব” প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের ১৭ জুন। ওই বছরের ১৫ ডিসেম্বর গঠিত হয় ক্লাবের প্রথম কার্যপরিচালনা পরিষদ। এই ক্লাবের স্লোগান হচ্ছে- “ক্রীড়াই শক্তি, ঐক্যের ভিত্তি।” এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন ক্রীড়া সংগঠন। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো পলাশ উপজেলার সব সাবেক ফুটবলার ও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদী ব্যক্তিদের একত্রিত করে ক্রীড়া উন্নয়নের জন্য নানাবিধ কার্যক্রম পরিচালনা করা, নব প্রজন্মকে ফুটবল খেলায় উৎসাহিত করা, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা, দেশের অন্যান্য স্থানে অবস্থিত সোনালী অতীত ফুটবল ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখা, দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা, ফুটবলের হারানো গৌরবকে পুনরুদ্ধারে সচেষ্ট থাকা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। ইতোমধ্যেই সংগঠনটির লিখিত গঠনতন্ত্র, মনোগ্রাম, বিশেষ টি-শার্ট এবং দুই ধরনের জার্সি তৈরি করা হয়েছে। খেলেছে বেশ ক’টি প্রীতি ম্যাচ।

এই ক্লাবের পাঁচ ধরনের সদস্য আছে-পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য এবং প্রবাসী সদস্য।

আগামী ১৮ ডিসেম্বর পলাশের শায়েস্তা খাঁ বাজারের সকাল সন্ধা মার্কেটে অবস্থিত (ওয়াপদা গেট সংলগ্ন) নির্বাচিত কার্যপরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করিবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক হোসেন। সভার কার্যবিবরণীতে আছে : নবনির্বাচিত কার্যপরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে কুশল বিনিময়, ২০২৬ সালের বিগত মাসগুলোর হিসাব, পাইওনিয়ার ফুটবল লিগে অংশগ্রহণের জন্য উপ-কমিটি গঠন, নতুন বছরের কর্ম পরিকল্পনা তৈরি এবং বিবিধ।


ভোটাধিকার প্রয়োগ করার মুহূর্তে ফ্রেমবন্দী পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য রুমেল খান। টানা দ্বিতীয়বারের মতো প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি । ছবি : সংগৃহীত

পলাশ সোনালী অতীত ফুটবল ক্লাবের কার্যপরিচালনা পরিষদ (২০২৬-২০২৮) 

সভাপতি-ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি-নূর মোহাম্মদ মুন্না, সহ-সভাপতি-কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক-নূরে আলম সিদ্দিকী সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক (১)-নয়ন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (২)-নূর মোহাম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক-শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক-মাসুদ রানা, অর্থ সম্পাদক-সংগ্রাম চন্দ, ক্রীড়া সম্পাদক-কামাল হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক-জাকির হোসেন-১, দপ্তর সম্পাদক-এম.এ. হাসমি, তথ্য-গবেষণা-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-মফিজুল ইসলাম লিটু, প্রচার সম্পাদক-রুমেল খান, সমাজকল্যাণ সম্পাদক-নাজমুল মোল্লা, কার্যকরী পরিষদ সদস্য-মোহাম্মদ আতিক উল্লাহ। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা