প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ২২:২৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২২:৩০ পিএম
ম্যাচে ফেভারিট হলেও জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা এক লড়াইয়ের শেষে আবারও জয়ের হাসি হাসল বাংলাদেশ জাতীয় হকি দল। বৃহস্পতিবার ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স মাঠে অনুষ্ঠিত এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বাদশবারের মতো এশিয়ান গেমসে খেলার কৃতিত্ব ধরে রাখল বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে
এগিয়ে থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে রাকিবুল হাসানের
গোলে লিড নেয় দল, আর ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম।
তবে হংকং হাল ছাড়েনি। প্রথমার্ধেই দুই গোল শোধ করে সমতায় ফেরে তারা।
দ্বিতীয়ার্ধে
গোলের পাল্টাপাল্টি লড়াইয়ে ম্যাচ আরও জমে ওঠে। আশরাফুল ইসলামের জোড়া গোলসহ কয়েক দফা
এগিয়েও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে
বাংলাদেশের গোলকিপার বিপ্লব কূজুর হয়ে ওঠেন ম্যাচের নায়ক। তার দুর্দান্ত সেভে হংকংকে
রুখে দিয়ে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয়ের ধারাবাহিকতাও
বজায় থাকল। এখন লক্ষ্য, জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে আরও বড় সাফল্য অর্জন।
আরকে/প্রবা