মালয়েশিয়ার স্কুলের সঙ্গে খেলছে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুলের দাবাড়ুরা (ডানে)। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন
কাজাখস্তানের
আলমাতিতে ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবার এশিয়ান কন্টিনেন্টাল পর্বের পঞ্চম রাউন্ডের
খেলায় বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল মালয়েশিয়ার এসজেকে (সি) পিন এইচডাব্লিউএ ১ স্কুলকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত
পঞ্চম রাউন্ডের খেলায় সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান ও আজান মাহমুদ যথাক্রমে
মালয়েশিয়ার স্কুলের কো জি হেরন ও তান ইয়ানজিকে হারান। মুহতাদি তাজওয়ার নাশিদ খো ইয়ান
পোর সাথে ড্র করেন। সিদরাতুল মুনতাহা নাফি লি ইউয়িজির কাছে হেরে যান। একই দিনে অনুষ্ঠিত
ষষ্ঠ রাউন্ডের খেলায় সাউথ পয়েন্ট স্কুল ৩.৫-০.৫ গেম পয়েন্টে কাজাখস্তানের আরপিএমএস
আলমাতি স্কুলের কাছে হেরে যায়।
আরকে/প্রবা