× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শুরু আগামীকাল, ফাইনাল ১৭ এপ্রিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১১:৫০ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৪:৩৭ পিএম

উত্তরায় ৯/১১ ব্যাচের টি-টেন টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুত ক্রিকেট মাঠ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরায় ৯/১১ ব্যাচের টি-টেন টুর্নামেন্টকে ঘিরে প্রস্তুত ক্রিকেট মাঠ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে শুরু হতে যাচ্ছে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে `ক্লেমন ৯/১১ (টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২’। আগামী ১০, ১১ ও ১৭ এপ্রিল উত্তরা উত্তর মেট্রো স্টেশন ফুটবল ক্লাব মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

‘দি ইনভিন্সিবল ৯/১১’ নামের সংগঠনটি ২০১৮ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে। পরে ২০২১ সালে ক্রিকেটপ্রেমী সদস্যদের নিয়ে গঠিত হয় ‘৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন’।

একই বছর কলাবাগান মাঠে ৯টি দলের অংশগ্রহণে প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেই আসরে নোয়াখালী রয়্যালস ৯/১১ চ্যাম্পিয়ন এবং জিকু ইন্টারন্যাশনাল ৯/১১ রানার্সআপ হয়।

প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে দ্বিতীয় আসর। এতে অংশ নিচ্ছে মোট ১২টি দল।

দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস ৯/১১, ফেনী ওয়ারিয়রস ৯/১১, সিলেট টাইটানস ৯/১১, নোয়াখালী রয়্যালস ৯/১১, বরিশাল ৯/১১ স্ট্রাইকার্স, ৯/১১ স্পোর্টস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস ৯/১১, পুরান ঢাকা ৯/১১, লক্ষ্মীপুর এক্সপ্রেস ৯/১১, খুলনা টাইগার্স ৯/১১, রংপুর রাইডার্স ৯/১১ এবং খালিশপুর এক্সপ্রেস ৯/১১।

১২টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠবে এবং সেখান থেকে বিজয়ীরা খেলবে ফাইনালে।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল, শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। এছাড়া প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হবে।

টুর্নামেন্ট শেষে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর জন্য থাকবে বিশেষ সম্মাননা।

এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ‘ক্লেমন’। এছাড়া স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ‘অলটাইম’, রুহানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ওয়েডিং পেইজেস বাংলাদেশ।

টুর্নামেন্টটির আয়োজন করছে ‘৯/১১ ক্রিকেট অ্যাসোসিয়েশন’ এবং সহযোগিতায় রয়েছে ‘দি ইনভিন্সিবল ৯/১১’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা