প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ০২:৩৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ০২:৩৮ এএম
বালক বিভাগের চ্যাম্পিয়ন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় । ছবি : কাবাডি ফেডারেশন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘জাকির স্মৃতি স্কুল কাবাডি টুর্নামেন্ট। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টে বালক
বিভাগে ৮টি এবং বালিকা বিভাগে ৬টি স্কুল অংশ নেয়। মাঠের লড়াইয়ে সেয়ানে সেয়ানে টক্কর
দিয়ে ফাইনালে ওঠে চার দল। বালক বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৪২-৩৮ পয়েন্টে
কাদাকাটি আরার স্কুলকে হারিয়ে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগের ফাইনালে
৪১-৩৪ পয়েন্টে আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বুধহাটা
ভূবনমোহন কলেজিয়েট স্কুল।
বালক বিভাগের চ্যাম্পিয়ন বুধহাটা ভূবনমোহন কলেজিয়েট স্কুল । ছবি : কাবাডি ফেডারেশন
সাতক্ষীরার পুলিশ
সুপার আরেফিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ
দলকে পুরস্কৃত করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
আরকে/প্রবা