প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ২২:২৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ২২:২৯ পিএম
ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবার এশিয়ান কন্টিনেন্টাল পর্বের তৃতীয় রাউন্ডের খেলায় অংশ নেয় সাউথ পয়েন্ট স্কুল। ছবি : দাবা ফেডারেশন
বিশ্ব দাবা সংস্থা ও ইন্টারন্যাশনাল স্কুল দাবা ফেডারেশনের আয়োজনে, কাজাখস্তানের আলমাতিতে ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবার এশিয়ান কন্টিনেন্টাল পর্বের তৃতীয় রাউন্ডের খেলায় বুধবার তুর্কমেনিস্তানের রাস পুশকিন স্কুলকে ৩-১ পয়েন্টে হারায় বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল (মালিবাগ শাখা)। বিজয়ী দলের মুহতাদি তাজওয়ার নাশিদ রাস পুশকিন স্কুলের হামরাকুলিয়েভ ওমরকে হারায়। এছাড়া সাফায়েত কিবরিয়া আজান ও সিদরাতুল মুনতাহা নাফি যথাক্রমে হামরাকুলিয়েভ ওসমান চারিগেলডিয়েভা এনিজানের সঙ্গে ড্র করেন। আজান মাহমুদ ওয়ার ওভার পান।
পরে
ওইদিন বিকেলে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় সাউথ পয়েন্ট স্কুল ০-৪ পয়েন্টে ভারতের
ভিলামমাল এমএইচএস স্কুলের কাছে হেরে যায়। সাউথ পয়েন্ট স্কুল ৪ খেলায় ৪ পয়েন্ট পেয়েছে।
আরকে/প্রবা