স্বর্ণপদক জেতার পর নাজমুল হাসান জয় ও সিফাত উল্লাহ গালিব। ছবি : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন
স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের দুই শাটলার সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয়। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতের ফাইনালে তারা মালদ্বীপের সাবেক ওয়ার্ল্ড জুনিয়র ১ নম্বর শাটলার প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহালকে ২–১ সেটে হারান।
অপরদিকে
একই টুর্নামেন্টের অনূর্ধ্ব-২৩ পুরুষ এককে সিফাত উল্লাহ গালিব ব্রোঞ্জপদক অর্জন করেন।
বাংলাদেশ দলের কোচ ছিলেন সাবেক বাংলাদেশ চ্যাম্পিয়ন মোস্তফা মো.জাবেদ।
দুই
ক্রীড়াবিদের এই সাফল্যের পর বাংলাদেশ দলের শিবিরে আনন্দের বন্যা বয়ে যায়। জাতীয় পতাকা
হাতে নিয়ে জয় ও গালিবের উদ্যাপন ছিল আবেগঘন। পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের জাতীয়
সংগীত বাজানোর সময় দলের কোচ, কর্মকর্তা ও সতীর্থদের চোখে ছিল গর্ব আর আনন্দের ঝিলিক।
কোচ
জাবেদ বলেন, নাজমুল ও গালিব দীর্ঘদিন ধরেই কঠোর পরিশ্রম করে আসছিলেন। আন্তর্জাতিক মঞ্চে
এই সাফল্য তাদের পরিশ্রমেরই ফল। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায়
বাংলাদেশের ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াবে।
বাংলাদেশের
ক্রীড়াঙ্গনের জন্য এই দুটি স্বর্ণপদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতায়
পাকিস্তানের মাটিতে গিয়ে স্বর্ণ জেতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ক্রীড়ার জন্যও
একটি বড় বার্তা— বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা এখন আন্তর্জাতিক মঞ্চে
প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা অর্জন করেছেন।
আরকে/প্রবা