প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২২:১৭ পিএম
কাজাখস্তানের আলমাতিতে ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবায় অংশ নিতে সেখানে গেছে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল (মালিবাগ শাখা)
বিশ্ব দাবা সংস্থা ও ইন্টারন্যাশনাল স্কুল দাবা ফেডারেশনের আয়োজনে কাজাখস্তানের আলমাতি শহরে ফিদে আইএসসিএফ ওয়ার্ল্ড স্কুল দাবার এশিয়ান কন্টিনেন্টাল পর্বে অংশগ্রহণের জন্য ২০২৫ সনের আইসিটি ডিভিশন ও বিসিসির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিক দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সাউথ পয়েন্ট স্কুল, মালিবাগ শাখা অংশগ্রহণ করবে।
এই দলের খেলোয়াড়রা হচ্ছেন : মুহতাদি
তাজওয়ার নাশিদ, সাফায়েত কিবরিয়া আজান, আজান মাহমুদ ও সিদরাতুল মুনতাহা।
অধিনায়ক হিসেবে দলের সাথে গেছেন লুতফা
ববি এবং হেড অব ডেলিগেশন হিসেবে গেছেন সাউথ পয়েন্ট স্কুলের ক্রীড়া শিক্ষক শওকত হোসন
সিদ্দীকি।
আগামী ৭ এপ্রিল থেকে প্রতিযোগিতার খেলা
শুরু হবে। এশিয়ার ২৮ দেশের ৩০ দল এ ইভেন্টে অংশগ্রহণ করছে।
আরকে/প্রবা