প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২০:০৫ পিএম
ফাইনাল শেষে আয়োজক, প্রধান ও বিমেষ অথিতিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ- সিজন ২।
গত
শনিবার (৪ এপ্রিল) পূর্বাচলের লেকপুরি ক্রিকেট মাঠে আয়োজিত দিনব্যাপী এই টুর্নামেন্টে
চারটি দল অংশগ্রহণ করে। চমৎকার দলীয় পারফরম্যান্স ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে
ম্যানেজমেন্ট গ্রিন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ম্যানেজমেন্ট ব্লু রানার্সআপ
হয়।
টুর্নামেন্টের
সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাসামুল হক, যিনি তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে
সবার প্রশংসা অর্জন করেন।
অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক, ক্লাবের উপদেষ্টা
ও আজীবন সদস্য গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের আজীবন সদস্য জিয়াউর রহমান এবং সাবেক অতিরিক্ত সচিব ও
ক্লাবের আজীবন সদস্য আইনুল কবির।
অতিথিদের
উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে লিপু বলেন, ‘এমন আয়োজন শুধু প্রতিভার বিকাশেই নয়, বরং
একতার বন্ধন দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
ক্লাবের
সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ক্রীড়া ও বিভিন্ন
উদ্যোগের মাধ্যমে দলগত চেতনা, উৎকর্ষতা এবং একতা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। এই
টুর্নামেন্ট আমাদের অঙ্গীকার এবং সদস্যদের ভালোবাসার প্রতিফলন।’
টুর্নামেন্টটির
সফল আয়োজন নিশ্চিত করতে ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক
রেজাউল করিমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যানেজমেন্ট
এফবিএস ক্লাব লিমিটেড সব সদস্য, অংশগ্রহণকারী এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
প্রকাশ এবং ভবিষ্যতে আরও বৃহৎ ও সৃজনশীল আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
আরকে/প্রবা