× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন, শীর্ষে উঠল ফ্রান্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২২:৫২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০২ এএম

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন, শীর্ষে উঠল ফ্রান্স

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে নিচের দিকে বড় রকমের পরিবর্তন এসেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ফ্রান্স। তবে মার্চের কঠিন আন্তর্জাতিক সূচির পর বাংলাদেশ কিছুটা পিছিয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স। একই সঙ্গে মিশরের বিপক্ষে ড্র করায় স্পেন পয়েন্ট হারিয়েছে, যা ফ্রান্সকে সুযোগ করে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য তিনে নেমে গেছে। শীর্ষ দশে থাকা ব্রাজিলও এক ধাপ পিছিয়েছে। তাদের অবস্থান এখন ছয়ে আর পর্তুগাল উঠে এসেছে পাঁচ নম্বরে।

বাংলাদেশের জন্য অবশ্য এই হালনাগাদকৃত র‌্যাঙ্কিং স্বস্তিদায়ক হচ্ছে না। হাভিয়ের কাবরেরার দল ১৮০তম স্থান থেকে ১৮১তম স্থানে চলে গেছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা