প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২২:৫২ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০২ এএম
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে নিচের দিকে বড় রকমের পরিবর্তন এসেছে। র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ফ্রান্স। তবে মার্চের কঠিন আন্তর্জাতিক সূচির পর বাংলাদেশ কিছুটা পিছিয়েছে।
২০১৮
সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স। একই
সঙ্গে মিশরের বিপক্ষে ড্র করায় স্পেন পয়েন্ট হারিয়েছে, যা ফ্রান্সকে সুযোগ করে দিয়েছে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য তিনে নেমে গেছে। শীর্ষ দশে থাকা ব্রাজিলও এক ধাপ
পিছিয়েছে। তাদের অবস্থান এখন ছয়ে আর পর্তুগাল উঠে এসেছে পাঁচ নম্বরে।
বাংলাদেশের
জন্য অবশ্য এই হালনাগাদকৃত র্যাঙ্কিং স্বস্তিদায়ক হচ্ছে না। হাভিয়ের কাবরেরার দল ১৮০তম
স্থান থেকে ১৮১তম স্থানে চলে গেছে।
আরকে/প্রবা