× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সভাপতি যুব স্কোয়াশ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১৫ পিএম

সভাপতি যুব স্কোয়াশ শুরু

বুধবার থেকে আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও আর্মি অফিসার্স মেসে দেশসেরা খুদে স্কোয়াশ খেলোয়াড়দের মিলনমেলা শুরু হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের আয়োজনে এবং ফেডারেশন সভাপতির বিশেষ পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সভাপতি যুব স্কোয়াশ।

ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা, এনডিসি, পিএসসি; চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি)। আরে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় বান্দরবন, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, বিকেএসপি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আই ইউ বি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গুলশান ক্লাবসহ ২০টি ক্লাব/প্রতিষ্ঠানের মোট ৮০ প্রতিযোগী অনূর্ধ-০৯, ১২, ১৫, ১৮ ও ২৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের ১০টি গ্রুপে উদীয়মান স্কোয়াশ খেলোয়াড়রা দক্ষতা প্রদর্শনের লড়াইয়ে নেমেছে।

 আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা