প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১৩ পিএম
প্রথমবারের মতো গত বছর হকির বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ যুব দল। এবার জাতীয় দলের চ্যালেঞ্জ এশিয়ান গেমসে জায়গা পাওয়ার। সেই অভিযানে বাছাইপর্বে অংশ নিতে জাতীয় দলের খেলোয়াড়রা এখন থাইল্যান্ডের ব্যাংককে।
টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয়
হকি দল দেশ ত্যাগ করেছে। ১৮ সদস্যের এই দলটির প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ভিসা জটিলতা কাটিয়ে গত মঙ্গলবার বিমানযোগে
ব্যাংকক পৌঁছায় ১৮ সদস্যের বাংলাদেশ হকি দল। ২ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে পুরুষদের
এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট।
বাছাইপর্বের শীর্ষ ৪টি দল আগামী সেপ্টেম্বরে
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে
পুল বি-তে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ২ এপ্রিল
চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এই টুর্নামেন্ট হওয়ার
কথা ছিল ওমানের মাসকাটে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভেন্যু বদলেছে
এশিয়ান হকি ফেডারেশন।
আরকে/প্রবা