প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১০ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬ ২৩:১১ পিএম
মোসাম্মৎ সাগরিকার জোড়া গোলে জেতার যে রঙিন স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেটা বিবর্ণ হয়েছে স্বাগতিক থাইল্যান্ডের কাছে টানা তিন গোল হজম করে। বুধবার পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে। ছবি : বাফুফে

থাম্মাসাত স্টেডিয়ামে ম্যাচের শুরু
থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থাইল্যান্ড। তবে চাপে থেকেও মাঝেমধ্যে পাল্টা আক্রমণে
ভয় দেখায় বাংলাদেশ। স্বপ্না রানীর একটি শট সহজেই সামলে নেন থাই গোলরক্ষক আতিমা বুনপ্রাকানপাই।
কিন্তু সাগরিকার শটে আর রক্ষা হয়নি।
৩৬ মিনিটে মৌমিতা খাতুনের নিখুঁত
পাস ধরে রক্ষণ ভেদ করে এগিয়ে গিয়ে গোল করেন সাগরিকা। গোলের পর কিছুটা ছন্দ হারায় থাইল্যান্ড,
আর সেই সুযোগে খেলায় নিয়ন্ত্রণ আনে বাংলাদেশ। বিরতির আগে আরেকটি আক্রমণের সুযোগ তৈরি
হলেও সেটি কাজে লাগাতে পারেননি সাগরিকা।
দ্বিতীয়ার্ধে আরও আত্মবিশ্বাসী
হয়ে ওঠে বাংলাদেশ। ৫০ মিনিটে উমেহলা মারমার দারুণ থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি
করেন সাগরিকা। দুই গোলে এগিয়ে যায় দল।
কিন্তু এখান থেকেই শুরু হয় নাটকীয়
পতন। ৬৮ মিনিটে সুরভী আক্তার আরফিনের ফাউলে পেনাল্টি পায় থাইল্যান্ড, সেখান থেকে গোল
করে ব্যবধান কমান কুরিসারা লিমপাওয়ানিচ। ৭৫ মিনিটে আরেকটি পেনাল্টিÑ এবার নবীরণ খাতুনের
ভুলে। স্পটকিক থেকে সমতায় ফেরান অধিনায়ক রিনইয়াফাত মুনদোং।
বাংলাদেশ যখন চাপে, ঠিক তখনই ৭৯
মিনিটে পিচাইয়াতিদার গোলে ম্যাচে এগিয়ে যায় থাইল্যান্ড। সেই গোলের পেছনে ছিল বাংলাদেশের
ভুল পাসের মাশুল।
শেষ সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি
বাংলাদেশ। বাকি সময়জুড়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় দলকে।
অন্য ম্যাচে চীন ৩-০ গোলে হারিয়েছে
ভিয়েতনামকে। আগামী ৪ এপ্রিল শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার জিতলে কোয়ার্টার
ফাইনালের আশা অনেকটাই জোরালো হতো, কিন্তু এখন সেই পথ হয়ে গেল আরও কঠিন।
আরকে/প্রবা