× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-রোনালদোর মধ্যে পার্থক্য জানালেন পিকে

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৫৩ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৬ ২২:৫৪ পিএম

মেসি-রোনালদোর মধ্যে পার্থক্য জানালেন পিকে

ফুটবল বিশ্বের হাতেগোনা অল্প কয়েকজন ফুটবলারদের মধ্যে জেরার্ড পিকে একজন, যিনি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এই দুজনের সঙ্গেই সতীর্থ হিসেবে ড্রেসিংরুম শেয়ার করেছেন। বার্সেলোনা ও স্পেনের সাবেক এই তারকা ডিফেন্ডার সম্প্রতি আবারও ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্কে  নিজের মত দিয়েছেন। যদিও মেসিকেই সর্বকালের সেরা মনে করেন পিকে। তবে এই দুজনই ফুটবলের ইতিহাসের শ্রেষ্ঠতম নক্ষত্র বলেও মত দিয়েছেন তিনি।

বিশ্বের ৩০ জনেরও কম ফুটবলার দুই মহাতারকার সতীর্থ হওয়ার সুযোগ পেয়েছেন। পিকে তাদেরই একজন। ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন রোনালদোর সঙ্গে খেলেছেন। এরপর বার্সেলোনায় ফিরে দীর্ঘ এক দশকেরও বেশি সময় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আর সেই সময় রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে তাদের প্রধান প্রতিপক্ষ ছিলেন।


পিকে বলেন, ‘আমি দুজনের সঙ্গেই খেলার সুযোগ পেয়েছি। তারা দুজনই ফুটবল ইতিহাসের সেরা। তবে আমার মনে হয় মেসি রোনালদো চেয়ে কিছুটা হলেও এগিয়ে।’

পিকে আরও বলেন, ‘আপনি যদি কঠোর পরিশ্রম, ত্যাগ এবং হেডে বা ফ্রি-কিক ও পেনাল্টিতে গোল করার দক্ষতাকে প্রাধান্য দেন, তবে ক্রিশ্চিয়ানো এই সব কিছুতেই দুর্দান্ত। কিন্তু আপনি যদি ফুটবল খেলার সহজাত প্রতিভা বা বল পায়ে জাদুকরী কারুকার্য দেখতে চান, তবে আমার কাছে সেটা শুধুই মেসি।’

আরকে/প্রবা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা