× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইব্রেকিংয়ে বাজিমাত খুশবুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ২২:৩৬ পিএম

টাইব্রেকিংয়ে বাজিমাত খুশবুর

বেগম লায়লা আলম আন্তর্জাতিক ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হয়েছেন। খুশব ৭ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী রানারআপ, বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা তৃতীয় ও বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ চতুর্থ স্থান লাভ করেন।


মঙ্গলবার (৩১ মার্চ) সপ্তম রাউন্ডের খেলা শেষে খুশবু, নীলাভা, দিবা ও রানী হামিদ প্রত্যেকই সাড়ে পাঁচ পয়েন্ট করে অর্জন করায় টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। টাইব্রেকিংয়ে বাজিমাত করেন খুশবু।
বিশেষ পুরস্কার পান যথাক্রমে : ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার, জোয়েনা মেহবিশ, আফসান আহলিয়াস কৃষ্টি ও মুবাসসিরা তাসনিম তনিমা।

দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম ও শেষ রাউন্ডের খেলায় খুশবু নীলাভার সাথে ও ক্যান্ডিডেট মাস্টার আলো ফিদেমাস্টার নাজরানার সাথে ড্র করেন। রানী হামিদ জিন্নাতকে, দিবা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজাকে, প্রীতি অহনাকে ও নার্গিস জোয়েনাকে হারান।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ ও প্রবীণ দাবাড়ু বেগম লায়লা আলম। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ৩৯ দাবাড়ু অংশগ্রহণ করেন। বিজয়ীদের ক্রেস্ট, মেডেল এবং নগদ এক লাখ চার হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। যার মধ্যে চ্যাম্পিয়ন ২০ হাজার, রানারআপ ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা পান।

বাংলাদেশে নারী দাবায় বিশেষ অবদান রাখার জন্য আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও বেগম লায়লা আলমকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা