× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন কুঁড়ি ক্রীড়া সূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২২:৫৭ পিএম

নতুন কুঁড়ি ক্রীড়া সূচনা

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান অনুষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বিষয়টি নিশ্চিত করেন।


‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান হিসেবে স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় এই অনুষ্ঠান কিছু বছর বন্ধ থাকার পর বর্তমানে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে, সিলেট থেকে দেশব্যাপী নতুন পরিসরে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, যেখানে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু বিনোদন বা শখ নয়, বরং এটি পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বাংলাদেশের খেলোয়াড়রাও পেশাগতভাবে নিজের পছন্দের খেলা মনোযোগ দিয়ে করতে পারবেন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে।


আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা