× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজো ফার্নান্দেজের ক্ষমা প্রার্থনা

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২২:৫৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৬ ২২:৫৪ পিএম

এনজো ফার্নান্দেজের ক্ষমা প্রার্থনা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। চেলসির এই ২৫ বছর বয়সী মিডফিল্ডার সম্প্রতি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের কিছু মন্তব্যের কারণেও আলোচনায় এসেছেন। বিশেষ করে বোকা জুনিয়র্সের মাঠ ‘লা বোম্বোনেরা’ নিয়ে তার সমালোচনামূলক মন্তব্য আর্জেন্টাইন ভক্তদের মাঝে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব বিতর্ক এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন এনজো। 


মৌরিতানিয়ার বিপক্ষে জয়ের পর লা বোম্বোনেরার পিচের অবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এনজো। সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমার উদ্দেশ্য কাউকে ছোট করা ছিল না। কোনো বিদ্বেষ থেকে আমি কথাটি বলিনি। যদি আমার কথাকে ভুলভাবে নেওয়া হয়ে থাকে বা কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’

আজ মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও লা বোম্বোনেরার মাঠে নামবে আর্জেন্টিনা। এনজোর এই ক্ষমা প্রার্থনা সেই ম্যাচের আগে বোকা জুনিয়র্স সমর্থকদের শান্ত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা