× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবিনাকে যে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২২:৫১ পিএম

সাবিনাকে যে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্য কিংবা ফুটসালে অপরাজিত থাকার গৌরব-বাংলাদেশ নারী ফুটবলের প্রতিটি অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাবিনা খাতুনের নাম। তারই এক আন্তরিক দাবির প্রেক্ষিতে নারী ফুটবলারদের জন্য উন্নত মানের মাঠ তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় এক স্মরণীয় মুহূর্ত। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যা ক্রীড়াবিদদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে উঠে সাবিনা খাতুন শুরুতে লিখিত বক্তব্য হাতে নিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন, স্ক্রিপ্ট নয়-নিজের অনুভূতি থেকেই কথা বলতে। এই আন্তরিক অনুরোধে সাবিনা প্রস্তুত বক্তব্য সরিয়ে রেখে স্বতঃস্ফূর্তভাবে নিজের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

নিজের বক্তব্যে সাম্প্রতিক ফুটসাল সাফল্যের কথা উল্লেখ করলেও একটি বড় সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। সাবিনা বলেন, দেশের মেয়েরা ভালো খেলছে, কিন্তু উন্নত মানের ফুটসাল মাঠের অভাব রয়েছে। তাই নারী ফুটবলারদের জন্য একটি মানসম্মত মাঠের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

তার এই বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করেন। পরে সাবিনাকে আশ্বস্ত করে জানান, মাঠ নির্মাণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নারী খেলোয়াড়দের জন্য এমন সরাসরি প্রতিশ্রুতি এবং সরকারি বেতন কাঠামোয় অন্তর্ভুক্তি-বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

আরকে/প্রবা

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা