× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:৪২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৬ ২২:৪৩ পিএম

বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। এ জন্য শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই করে দায়ীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, অতীতে দলীয় বিবেচনায় অনেক নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠীকে নির্বাচনে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে, যা তদন্তের মাধ্যমে সামনে আনা হবে।

এর আগে মোশাররফ জানতে চান, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিসিবির সম্পদ অপব্যবহারের অভিযোগে জড়িতদের আইনের আওতায় আনা হবে কি না। উত্তরে আমিনুল বলেন, আগের সরকার আমলে ক্রীড়া খাত, বিশেষ করে ক্রিকেট, অতিরিক্ত রাজনীতিকরণের শিকার হয়েছিল-যার প্রভাব পড়েছে পুরো ক্রীড়াঙ্গনে।

তিনি আরও জানান, বিসিবির কিছু কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চলমান তদন্তের তথ্য চাওয়া হবে, যাতে বিষয়টি স্বচ্ছভাবে জনসমক্ষে উপস্থাপন করা যায়।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা