প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:৩৮ পিএম
চলতি মৌসুমে ইতালির লিগ সিরি-আ’তে নিয়মিত ঝলক দেখাচ্ছেন। গোল-অ্যাসিস্ট কিংবা প্লে মেকিং-দলের জয়ে নিয়মিত অবদান রাখছেন নিকো পাজ। কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার আরও একবার নিজের জাত চিনিয়েছেন মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার ২-১ গোলে জয় পাওয়া এই ম্যাচে দৃষ্টিনন্দন ফ্রি-কিকে গোল করে এখন আলোচনার কেন্দ্রে তিনি। নিজের আইডল লিওনেল মেসির সামনে এমন গোল করতে পেরে যারপরনাই খুশি নিকো।
২১
বছর বয়সী এই উঠতি তারকার আকাশি-সাদা জার্সিতে এটি ছিল প্রথম গোল। আর্জেন্টিনার ফ্রি-কিকের
‘রাজা’ মেসি বেঞ্চে থেকেই উপভোগ করছিলেন আলবিসেলেস্তার ভবিষ্যতকে।
ম্যাচ
শেষে নিজের গোলটি আদর্শ মানা মেসিকে উৎসর্গ করে নিকো বলেন, ‘আমি আমার ফ্রি-কিক গোলটি
মেসিকে উৎসর্গ করেছি, কারণ তিনি আমার আইডল। আমি সবসময় তার ভিডিও ইউটিউবে দেখার চেষ্টা
করি যাতে যতটা সম্ভব কিছু শিখতে পারি।’
ছোটোবেলা
থেকেই এমন গোল করার স্বপ্ন দেখছিলেন নিকো। তবে ফ্রি-কিকের জাদুকর মেসির সঙ্গে নিজের
গোলের তুলনা করতে চান না তিনি, ‘গোল এমন কিছু যা কখনও ভুলে যাওয়া যায় না। আমি ছোটবেলা
থেকেই এমন গোল করার স্বপ্ন দেখেছি এবং আজ সেটি বাস্তব হয়েছে। মেসির গোলের সঙ্গে তুলনা
করা কঠিন, তবে আমি খুব খুশি যে গোল করতে পেরেছি।’
আরকে/প্রবা