× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কেড়ে নেওয়া’ ট্রফি নিয়েই উৎসবে সেনেগাল!

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২২:৩৫ পিএম

‘কেড়ে নেওয়া’ ট্রফি নিয়েই উৎসবে সেনেগাল!

আফ্রিকান নেশনস কাপের শিরোপা নিয়ে নাটকই চলছে। সেনেগালের জেতা শিরোপা দেওয়া হয়েছে মরক্কোকে! এ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলাও করেছে সেনেগাল। সেই রায় আসার আগে নেশন্স কাপের শিরোপা নিয়ে ফ্রান্সে উদযাপন করলেন সেনেগালের খেলোয়াড়রা।

শনিবার (২৮ মার্চ) পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে স্তাদে দ্য ফ্রান্সে ৮০ হাজার দর্শকের সামনে নেশন্স কাপের শিরোপা নিয়ে হাজির সেনেগালের খেলোয়াড়রা! উদযাপনও করলেন ট্রফি নিয়ে। নিয়মিত অধিনায়ক সাদিও মানেকে ছাড়া তারা ২-০ গোলে হারিয়েছে লাতিন অঞ্চলের দল পেরুকে।

ট্রফি প্যারেডের পর সেনেগাল দুই তারকাখচিত জার্সি পরে প্রীতি ম্যাচ খেলতে নামে। দুই তারকার একটি ২০২১ সালে তাদের প্রথম আফ্রিকান শিরোপার, দ্বিতীয়টি কেড়ে নেওয়া ট্রফির।

পেরুর বিপক্ষে ম্যাচের আগে সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি এবং গোলরক্ষক এদুয়ার মেন্ডি মাঠের প্রেসিডেন্সিয়াল বক্সে ট্রফিটি প্রদর্শন করেন। বিখ্যাত সংগীতশিল্পী ইউসু এন'ডুর-এর কনসার্টের পর পুরো দল ট্রফি নিয়ে ল্যাপ অব অনার দেয়।


প্রস্তুতি ম্যাচে জয় পায়নি বিশ্বকাপের তিন আয়োজক। রবিবার মেক্সিকোর মুখোমুখি হয়েছিল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোহীন দল গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপের অন্যতম স্বাগতিকদের সঙ্গে। বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। এছাড়া আরেক স্বাগতিক কানাডা ২-২ গোলে ড্র করেছে আইসল্যান্ডের সঙ্গে।

অন্যান্য প্রীতি ম্যাচের ফল

সেনেগাল ২ : ০ পেরু
যুক্তরাষ্ট্র ২ : ৫ বেলজিয়াম
কানাডা ২ : ২ আইসল্যান্ড
মেক্সিকো ০ : ০ পর্তুগাল
হাঙ্গেরি ১ : ০ স্লোভেনিয়া
হাইতি ০ : ১ তিউনিসিয়া

আরকে/প্রবা 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা